Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বার কাউন্সিলের প্রথম ধাপের পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান

admin • 13 Jun 2026, 12:12 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বার কাউন্সিলের প্রথম ধাপের পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান

বাংলাদেশ বার কাউন্সিলের অধীন আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের বহুনির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

 

শুক্রবার রাতে বাংলাদেশ বার কাউন্সিল আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করে। পরে তিনি নিজের যাচাইকৃত সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় দেওয়া এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন।

 

জাইমা রহমান বলেন, আলহামদুলিল্লাহ, একটি ব্যক্তিগত সাফল্যের খবর সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। দেশে আইন পেশায় যুক্ত হওয়ার লক্ষ্যে বাংলাদেশ বার কাউন্সিলের প্রথম ধাপের বহুনির্বাচনী পরীক্ষায় অংশ নিয়েছিলাম। মহান আল্লাহর অশেষ রহমতে আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।

 

জানা গেছে, এবারের পরীক্ষায় তিনি বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে অংশগ্রহণ করেন।

 

বার কাউন্সিল সূত্রে জানা যায়, এ বছর বহুনির্বাচনী পরীক্ষায় মোট আবেদনকারীর সংখ্যা ছিল ৩৭ হাজার ৮০ জন। এর মধ্যে প্রথম ধাপে উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ২০১ জন।

 

আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হতে হলে পরীক্ষার্থীদের বহুনির্বাচনী, লিখিত ও মৌখিক এই তিন ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। সব ধাপ সফলভাবে সম্পন্ন করলে তারা দেশের বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালে আইন পেশায় কাজ করার সুযোগ পান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।