Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষা আজ

admin • 25 Apr 2025, 12:44 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষা আজ

বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষা আজ শুক্রবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ  শুক্রবার (২৫ এপ্রিল ) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ পরীক্ষা হবে। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪০ হাজার ৬২৭ জন।

 

গত ১৬ এপ্রিল থেকে অনলাইনে পরীক্ষার্থীরা প্রবেশপত্র সংগ্রহ করতে পারছেন। আজ ২৫ এপ্রিল দুপুর ২টা পর্যন্ত অনলাইনে প্রবেশপত্র সংগ্রহের সুযোগ থাকছে।

 

এর আগে ২০২৩ সালের নভেম্বরে সর্বশেষ আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

একজন আইনের শিক্ষার্থীকে আইনজীবী হতে হলে আইনের বিষয় ডিগ্রি অর্জনের পর বাংলাদেশ বার কাউন্সিলের তিন ধাপের (এমসিকিউ, লিখিত ও মৌখিক) পরীক্ষায় কৃতকার্য হতে হয়। এরপর জেলা আইনজীবী সমিতির সদস্য হওয়ার মধ্য দিয়ে আইনজীবী হিসেবে প্র্যাকটিস শুরু করতে পারেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।