Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষার হলে সৈকত

admin • 15 Feb 2024, 12:39 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষার হলে সৈকত

দিনাজপুরের বীরগঞ্জে বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় বসেছে ছেলে মো. রুবা‌য়েত আলম সৈকত। মাহানপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র সৈকত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভোগনগর ইউনিয়নের রহিম বখ্শ উচ্চ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে।

এসএসসি পরীক্ষার্থী সৈকত উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া গ্রামের মো. শফিউল আলম সুরুজের ছেলে। তার বাবা দুই বারের ইউপি সদস্য ছিলেন।

মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোপাল দেব শর্ম্মা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাস মারা যান সুরুজ। তার নামাজের জানাজা বিকেলে ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মৃত বাবার লাশ বাড়িতে রেখেই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে হয়েছে সৈকতকে।

বীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার আলী শাহ বলেন, সৈকত মাহানপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের মেধাবী ছাত্র। মৃত্যুবরণ করার পরেও বৃহস্পতিবার বাংলা প্রথমপত্র পরীক্ষা দিচ্ছে সে।

উপ‌জেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস বলেন, আমরা পরীক্ষা হলে খোঁজ-খবর নিয়ে সত্যতা নিশ্চিত করেছি। ইউপি সদস্য শফিউল আলম সুরুজের বাড়িতে গিয়ে শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। এ সময় সৈকতের উজ্জ্বল ভবিষৎ কামনা করেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।