Thursday, 3 September 2026
শিরোনাম
রাজনীতি

বাবার নিঃশর্ত মুক্তি চাইলেন মির্জা ফখরুলের মেয়ে

admin • 29 Oct 2023, 05:12 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বাবার নিঃশর্ত মুক্তি চাইলেন মির্জা ফখরুলের মেয়ে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন তার মেয়ে শামারুহ মির্জা। রোববার (২৯ অক্টোবর) ভয়েস অব আমেরিকাকে পাঠানো বার্তায় শামারুহ এ দাবি জানান।

 

শামারুহ মির্জা বলেন, ‘তাকে (মির্জা ফখরুল) কোথায় নিয়ে যাওয়া হয়েছে সরকারকে তা এক্ষুনি আমাদের জানাতে হবে।’

 

ভয়েস অব আমেরিকাকে শামারুহ বলেন, ‘আমার বাবা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আজ সকালে বাংলাদেশ পুলিশ আটক করেছে। তারা ঢাকায় আমাদের বাসায় এসে তাকে তুলে নিয়ে যায়। আমরা তার নিঃশর্ত মুক্তি চাই!’

 

সরকারকে অবিলম্বে তার (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) অবস্থান সম্পর্কে জানানোর দাবি জানান শামারুহ মির্জা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।