Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে মনোমালিন্যে তরুণীর আত্মহত্যা

admin • 04 May 2023, 08:27 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে মনোমালিন্যে তরুণীর আত্মহত্যা

রাজধানীর সবুজবাগে বাবার দ্বিতীয় বিয়েতে অমত নিয়ে মনোমালিন্যে হোসনে আরা আক্তার (১৯) নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

 

বৃহস্পতিবার (৪ মে) সকাল ১০টার দিকে সবুজবাগের জোড়া মসজিদ গলি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

 

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এস আই) আজমিন নাহার কিরন দ্যা ডেইলি মিরর অব বাংলাদেশকে   বলেন, সংবাদ পেয়ে সকাল ১০টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তাদের বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার করি। পরে বিকেলে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।

 

তিনি বলেন, বাবার দ্বিতীয় বিয়েতে অমত থাকায় অভিমান করে সে এ কাজটি করেছে। গত ৮ মাস আগে হোসনে আরার মা মারা যান। চার বোনের মধ্যে সে তৃতীয়। বড় বোনের বিয়ে হয়ে গেছে। সবার ছোট বোনের বয়স ৮ মাস ও অন্য বোনের বয়স ১০ বছর। এমতাবস্থায় তাদের বাবা দ্বিতীয় বিয়ে করতে চাইলে গতকাল রাতে বাবার সঙ্গে তার কথা কাটাকাটি হয়।

 

এ ঘটনার জেরে হয়তো এমন কাজটি করে থাকতে পারে। তবুও মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।