সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাবার কাছে সন্তানের অধিকার আদায়ের দাবিতে মানববন্ধন করেছেন আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের দশম শ্রেণির ছাত্র তাহসিন হাসান।
এ সময় তিনি বলেন, বাবা টাকা না দিলে আমার লেখাপড়া বন্ধ হয়ে যাবে, প্লিজ বাবা এমনটি যেন না হয়। আমাকে আপনার সন্তান হিসেবে অধিকার দিন।
বুধবার (১৭ আগস্ট) রাজধানীর বনানীর সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তিনি।
তাহসিন হাসান বলেন, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের হিউমান রিসার্চ অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক শেখ আব্দুর রহিম তার বাবা। তিনি মানুষ গড়ার কারিগর। আমি তার একমাত্র সন্তান।
আমি ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী, তাহলে এখন আমার লেখাপড়া বন্ধ কেন? বিশ্ববিদ্যালয় অধ্যাপকের ছেলে হয়ে কেন আমাকে আজ অন্যের সাহায্য নিয়ে খাবার যোগাতে হয়? সন্তানের অধিকারের জন্য কেন দ্বারে দ্বারে ঘুরে এখন আমি রাজপথে?
তিনি বলেন, আমার মায়ের উপর শারীরিক ও মানসিক নির্যাতন হতো আমি তার প্রতিবাদ করতাম। এ কারণে আমার বাবা দাদি, ফুফু ও কাকারা সবাই মিলে জুন মাসের ২ তারিখে ঘর থেকে এক কাপড়ে বাসা থেকে বের করে দেয়। মায়ের উপর নির্যাতনের প্রতিবাদ করায় আমার উপরও একই নির্যাতন শুরু করে। আমি অনেকবার বাবার সঙ্গে দেখা করতে গিয়ে দারোয়ানের ধাক্কা খেয়েছি। তাই আজ বাধ্য হয়ে বাবার কর্মস্থলের সামনে অবস্থান নেই। এখন বাবা কোথায় থাকেন আমি তা জানি না।
আমি প্রধানমন্ত্রী ও দেশবাসীর কাছে জানতে চাই, আমি কি ২০২২ সালের পরীক্ষা দিতে পারব না ? আমার লেখাপড়া, খাদ্য বস্ত্র চিকিৎসার দায়িত্ব কার?
এ সময় তাহসিন হাসানের মা ও অধ্যাপক শেখ আব্দুর রহিমের স্ত্রী সোহেলী পারভিন বলেন, আমার উপর যে অন্যায় করা হয়েছে আমি তা মুখ বুজে সহ্য করে নিয়েছি। কিন্তু আমার সন্তানের উপর নির্যাতন আমি সহ্য করতে পারছি না। সে তো কোন অন্যায় করে নাই। তার পরিচয় কী হবে? তার ভবিষ্যৎ তো নষ্ট করতে দিতে পারি না।
তিনি বলেন, আমি আমার সন্তানের অধিকার চাই। যতক্ষণ না পর্যন্ত আমার সন্তানের অধিকার ফিরিয়ে না দেওয়া হবে ততক্ষণ আমি এবং আমার সন্তান সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলন চালিয়ে যাব।
এ বিষয়ে ওই শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি বলেন, 'আমি ক্লাসে আছি এ বিষয়ে পরে কথা বলব।’
এক্সক্লসিভ
জাতীয়
‘বাবার জন্য আমার লেখাপড়া বন্ধ হওয়ার পথে’
shibly hasan
• 17 Aug 2022, 03:38 PM
• পঠিত 1 বার
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





