কুষ্টিয়ার কুমারখালীতে বাবা-ছেলের কথা কাটা-কাটির এক পর্যায়ে বাবার হাতে থাকা কাচির আঘাতে (ছেলে) মো:শাহিন (২৮) কে আহত করার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১১ জুলাই) উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধলনগর গ্রামে এই ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, মাঠে ধান কাটতে গিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবা-ছেলের মধ্যে কথা কাটি হয় এক পর্যায়ে বাবার হাতে থাকা কাচিঁ ছেলের দিকে ছুড়েঁ মারে সেই কাচিঁ ছেলের মাথায় গিয়ে গেথেঁ যায়।
এ সময় স্থানীয়রা ছেলেটিকে দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা রাজধানীর পিজি হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে ছেলেটির অবস্থা আশঙ্কাজনক।
ছেলেটির পরিবার জানিয়েছে, হাসপাতাল কৃতপক্ষ ছেলেটির মাথা থেকে কাচিঁ বের করতে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাবি করেছে এবং ৩ দিন আই সি ইউ তে রাখতে হবে বলে জানান।





