Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বাবার ওপর অভিমান করে মেয়ের কান্ড!

admin • 18 Nov 2024, 05:24 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বাবার ওপর অভিমান করে মেয়ের কান্ড!

কুষ্টিয়ার কুমারখালীতে বাবার ওপর অভিমান করে বিবাহিত মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার বেলা ১২ টার দিকে পান্টি ইউনিয়নের সান্দিয়ারা  গ্রামে স্বামীর বাড়িতে এই ঘটনা ঘটে । 

 

আত্মহত্যা করেছেন যদুবয়রা ইউনিয়নের বিলকাটিয়া  গ্রামের  রমজান আলীর মেয়ে মালা খাতুন (২৫)। নিহতের বাবা রমজান আলী জানান, ৮ বছর আগে পারিবারিক ভাবে প্রবাসী রুহুল আমিনের সাথে তার মেয়ে মালা খাতুনের  বিয়ে দেয়া হয়।

 

বিয়ের পর থেকে  মেয়ে জামাইয়ের মধ্যে দাম্পত্য কলহের সৃষ্টি হয় এবং পরবর্তীতে পারিবারিক ভাবে  সমাধান করা হয়। বর্তমানে জামাই  প্রবাসে থাকা অবস্থায় মালার সাথে মোবাইল ফোনে ঝগড়া হয়। এবং মালা তার স্বামীর সাথে যোগাযোগ বন্ধ করে দিলে পারিবারিক ভাবে মালাকে বোঝানো হয় সম্পর্ক স্বাভাবিক করতে।

 

কিন্তু মালা কথা না শুনে সোমবার সকালে ছেলেকে আগে বিষ পান করিয়ে পরবর্তীতে নিজে বিষ পানে আত্মহত্যা করবে বলে মোবাইলে হুমকি দেয়। এমন কথা শুনে তিনি মেয়ের বাড়িতে গিয়ে নাতি ছেলেকে  নিয়ে আসেন। পরবর্তীতে সংবাদ পান  তার মেয়ে  গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার।

   

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। ইতিমধ্যে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।