Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

বাবরদের পদত্যাগ চান পাকিস্তানের অভিনেত্রী

admin • 23 Oct 2023, 08:07 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বাবরদের পদত্যাগ চান পাকিস্তানের অভিনেত্রী

সবশেষ এশিয়া কাপের সময় বাবর আজমের নামে মামলা করার হুমকি দিয়েছিলেন। এবার পাকিস্তানের পুরো দলের পদত্যাগে আন্দোলন করার হুমকি দিলেন পাকিস্তানের অভিনেত্রী সেহর শিনওয়ারি।

বিশ্বকাপের চলতি আসরে টানা দুই ম্যাচে নেদারল্যান্ডস ও শ্রীলংকার বিপক্ষে জয় পায় পাকিস্তান। প্রিয় দলের এমন জয়ে সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখেছিলেন অভিনেত্রী সেহর শিনওয়ারি।

কিন্তু টানা দুই ম্যাচে জয়ের পর চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং বিশ্বকাপের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে যায় পাকিস্তান।

ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর সমাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের এই অভিনেত্রী।

টুইটারে পাকিস্তানের জনপ্রিয় এই অভিনেত্রী লেখেন- বাবর আজমসহ পুরো ক্রিকেট দল পদত্যাগ না করা পর্যন্ত আমরা পাকিস্তানের প্রতিটি রাস্তায় প্রতিবাদ করব।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।