Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বাফুফে সভাপতির সাথে ফেনী জেলা ছাত্রকল্যাণ জবির সৌজন্য সাক্ষাৎ

admin • 28 Oct 2024, 03:12 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বাফুফে সভাপতির সাথে ফেনী জেলা ছাত্রকল্যাণ জবির সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়ালের সাথে সৌজন্য সাক্ষাত করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদ।

 

এসময় সংগঠনের নেতৃবৃন্দ বাফুফের সভাপতি নির্বাচিত হওয়ায় তাবিথ আউয়ালকে ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।

 

রবিবার ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই সৌজন্য সাক্ষাত করা হয়। এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টুর সাথেও সৌজন্যে সাক্ষাৎ করেন সংগঠনের নেতৃবৃন্দ।

   

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাহি কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য নাজমুল হুদা রাজু, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মামুন, পরিবেশ বিষয়ক সম্পাদক রিয়াজুল আরেফিন রিয়াদ ও ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক এস. এম. শাহাদাত হোসেন অনুসহ ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।