Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বান্ধবীর বাবার কোপে রক্তাক্ত এসএসসি পরীক্ষার্থী

admin • 07 May 2023, 07:41 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বান্ধবীর বাবার কোপে রক্তাক্ত এসএসসি পরীক্ষার্থী

লক্ষ্মীপুরে পরীক্ষা শেষে বান্ধবী সাইমা চৌধুরীর সঙ্গে রেস্টুরেন্টে খেতে গিয়ে হামলার শিকার হয়েছেন মো. তামিম নামে এক এসএসসি পরীক্ষার্থী।

রোববার (৭ মে) দুপুরে শহরের পিটিআই মোড় এলাকার একটি রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।

আহত তামিম লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মজুপুর এলাকার নুরনবী শামিমের ছেলে। লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চবিদ্যালয় থেকে তিনি এসএসসি পরীক্ষা দিচ্ছেন।

জানা যায়, পরীক্ষা শেষে বান্ধবী সাইমা চৌধুরীর সঙ্গে একটি রেস্টুরেন্ট এ খেতে যায় তামিম। বিষয়টি জানার পর সাইমার বাবা শেখ ফরিদ রেস্টুরেন্টের ভেতরে ঢুকে তামিমকে এলোপাতাড়ি কোপায়।

 

হাসপাতালে আহত তামিম ও তার বন্ধুরা জানায়, সাইমার সঙ্গে তামিমের ভালো সম্পর্ক রয়েছে। ইংরেজি দ্বিতীয় বিষয় পরীক্ষা শেষে দু’জনেই রেস্টুরেন্টে খেতে যায়। খাবার খাওয়ার সময় হঠাৎ সাইমার বাবা রেস্টুরেন্টে ঢুকে ছুরি দিয়ে তামিমকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে সদর হাসপাতালে ভর্তি করান।

 

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, থানায় অভিযোগ দিয়েছে আহত তামিম।ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসায় খোঁজ করে অভিযুক্ত শেখ ফরিদকে পাওয়া যায়নি। হাসপাতালে গিয়ে আহত ছাত্রসহ অন্যান্যদের সঙ্গে কথা বলেছে পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।