Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ শোক দিবস

বান্দরবানের সঙ্গে রুমার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

admin • 08 Dec 2024, 03:21 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বান্দরবানের সঙ্গে রুমার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

বেইলি ব্রিজের পাটাতন খুলে যাওয়ায় বান্দরবানের সঙ্গে রুমা উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। রোববার (৮ ডিসেম্বর) সকালে বান্দরবান রুমা সড়কের ক্যক্ষংঝিরি এলাকায় একটি বেইলি ব্রিজের পাটাতন খুলে গেলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

এ সময় দুপাশে আটকা পড়ে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী গাড়ি। ফলে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। এছাড়া যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মালামাল পরিবহনে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।

এ বিষয়ে বান্দরবান সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম জানান, একটি বেইলি ব্রিজের পাটাতন খুলে যাওয়ায় রুমার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্নের খবর পেয়েছি। দ্রুত সেটি মেরামত করে যান চলাচলের ব্যবস্থা করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।