তীব্র গরম ও অনাবৃষ্টির কারনে বান্দরবানের বিভিন্ন জায় গায় সুপেয় ও ব্যবহারযোগ্য পানির সংকট দেখা দিয়েছে। ঝিরি,ঝর্ণা গুলো শুকিয়ে যাওয়ায় বিশেষ করে চিম্বুক,থানছির বিভিন্ন এলাকায় পানির সুপেয় পানির অভাবে হাহাকার করছে মানুষ।
তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব বীর বাহাদুর-উ-শৈসিংএমপি'র নির্দেশনায় এবং বান্দরবান পৌরসভার সার্বিক সহযোগিতায় আজ ( বৃহস্পতিবার ) বান্দরবান জেলা ছাত্রলীগ বান্দরবান টু থানছি সড়কের ম্রোলুং পাড়া, রিনিখ্যং পাড়া, বাগান পাড়া, ভাইট্টা পাড়া ও চিম্বুক পাহাড় এলাকার প্রায় ১৬০ পরিবার ও জনসাধারনের জন্য সাত হাজার লিটার সুপেয় নিরাপদ পানি সরবরাহ করেছে।
ভবিষ্যতে এই নিরাপদ পানি সরবরাহ কার্যক্রমটি চলমান থাকবে বলে আশ্বাস দিয়েছেন বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি পুলু মার্মা।





