Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বান্দরবানে সেনাবাহিনীর শিক্ষা সহায়তা সামগ্রী বিতরণ

admin • 28 Nov 2023, 09:57 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বান্দরবানে সেনাবাহিনীর শিক্ষা সহায়তা সামগ্রী বিতরণ

বান্দরবান সেনা জোন কর্তৃক বিভিন্ন শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

 

মঙ্গলবার (২৮ নভেম্বর ) সকালে বান্দরবান সদর উপজেলার সাঙ্গু উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বান্দরবান সেনা জোনের জোনাল স্টাফ ক্যাপ্টেন সাবিত নুর রশিদ এর নেতৃত্বে বান্দরবান জোন কর্তৃক বিভিন্ন শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়।

 

এসময় ১৮৪ জন শিক্ষার্থীর মাঝে জ্যামিতিক বক্স,খাতা,কলম,পেন্সিল বক্স এবং ফাইল প্রদান করা হয়। উল্লেখ্য সেনা জোনের তত্বাবধানে বান্দরবান জেলার বিভিন্ন স্কুলে ইতিমধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে এবং এই কার্যক্রম পর্যায়ক্রমে চলমান আছে।

 

শিক্ষা সামগ্রী বিতরণকালে বান্দরবান সেনা জোনের ক্যাপ্টেন সাবিত নুর রশিদ জানান,পার্বত্য অঞ্চলে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নিতে,শিক্ষার হার বাড়ানো ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, বান্দরবানের ১১টি বিদ্যালয়ের ২৫৬৫ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।