Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বান্দরবানে বন্যার্তদের মাঝে রেডক্রিসেন্ট সোসাইটির ত্রাণ বিতরণ

admin • 26 Aug 2023, 02:29 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বান্দরবানে বন্যার্তদের মাঝে রেডক্রিসেন্ট সোসাইটির ত্রাণ বিতরণ

বান্দরবান জেলার আলীকদম ও লামা উপজেলায় বন্যার্তদের মাঝে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বান্দরবানের দুই উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারকে এই ত্রাণ সহায়তা দেয়া হয়।

২৫ আগষ্ট  ( শুক্রবার)  আলীকদম উপজেলা পরিষদ প্রাঙ্গনে ত্রাণ বিতরণ কার্যক্রমের শুরু হয়। এরপরে আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদে এবং শেষে লামা উপজেলা পরিষদ প্রাঙ্গণে বন্যার্থদের মধ্যে ত্রাণ সামগ্রী প্রদান করা হয় ।

 ত্রাণ বিতরণ কার্যক্রমে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার জাবের মো. সোয়াইব, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা জাবেদ কায়সার, লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. আব্দুর রহিম চৌধুরী, সেক্রেটারি অমল কান্তি দাশ ও ইউনিটের বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, বান্দরবানে গত ৬ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত অতিবৃষ্টি ও বর্ষণে বন্যার সৃষ্টি হয়। দুর্যোগের শুরু থেকে রেডক্রিসেন্ট সোসাইটি বন্যার্তদের পাশে গিয়ে উদ্ধার কার্যক্রম, বিশুদ্ধ পানি সরবরাহসহ নানা ধরণের সহযোগিতা অব্যাহত রেখেছে। বন্যা পরবর্তী দুর্গতদের ত্রাণ সহায়তা প্রদান শুরু করেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।