বান্দরবানে নতুন জেলা প্রশাসক হিসেবে পদায়ন হয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের একান্ত সচিব (উপ-সচিব) শাহ্ মোজাহিদ উদ্দিন। বৃহস্পতিবার (৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এদিকে বান্দরবান পার্বত্য জেলার বর্তমান জেলা প্রশাসক মিসেস ইয়াছমিন পারভীন তিবরীজি বাংলাদেশ সরকারের বিদ্যুৎ বিভাগের উপ-সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
বান্দরবান পার্বত্য জেলার বর্তমান জেলা প্রশাসক মিসেস ইয়াছমিন পারভীন তিবরীজি বান্দরবানকে তার সৃজনশীল ভাবনা দিয়ে অনেকটাই সাজিয়েছেন । খুবই উদ্যমী ও প্রতিভাবান,সৃজনশীল চিন্তাধারার জেলা প্রশাসক ছিলেন তিনি। কলাগাছের তন্ত থেকে সুতা তৈরি করে আলোচিত কল্যাবতি শাড়ি বানানোর উদ্যোগ নিয়ে সফল হয়েছেন তিনি।





