Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বান্দরবানে কেএনএফের আরও এক সদস্য কারাগারে

admin • 15 Apr 2024, 08:56 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বান্দরবানে কেএনএফের আরও এক সদস্য কারাগারে

কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্দেহভাজন এক সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ওই ব্যক্তির নাম হাও লিয়ান বম (৬৭)।

সোমবার (১৫ এপ্রিল) বিকেলে বান্দরবানের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মাইসুমা সুলতানা কেএনএফ সদস্য লিয়ান বমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

লিয়ান বম বান্দরবান সদরের লাইমিপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ জানায়, বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, ব্যাংক ম্যানেজারকে অপহরণ, টাকা-অস্ত্র লুটের ঘটনায় জড়িত থাকার সন্দেহে যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে লিয়ান বমকে গ্রেপ্তার করে। বান্দরবান আদালতের জেনারেল রেকর্ডস অফিস কর্মকর্তা (জিআরও) বিশ্বজিত সিংহ এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় ব্যাংকে হামলা, টাকা লুটের ঘটনায় বান্দরবানের রুমা এবং থানচি উপজেলা এ পর্যন্ত ৯টি মামলা দায়ের করা হয়েছে। যৌথবাহিনীর অভিযানে এক জিপ চালকসহ সর্বমোট ৬৩ জনকে গ্রেপ্তার করে হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।