Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

বান্দরবানে কেএনএফ-শান্তি প্রতিষ্ঠা কমিটির প্রথম বৈঠক

admin • 05 Nov 2023, 02:55 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বান্দরবানে কেএনএফ-শান্তি প্রতিষ্ঠা কমিটির প্রথম বৈঠক

পাহাড়ী বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর সঙ্গে বৈঠকে বসছে শান্তি প্রতিষ্ঠা কমিটি। দু'পক্ষের মধ্যে এর আগে অনেক বার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক অনুষ্ঠিত হলেও সামনা সামনি এটিই প্রথম বৈঠক।

 

রোববার (৫ নভেম্বর) সকাল ১১ টায় রুমা উপজেলার মুনলাই পাড়ার কমিউনিটি সেন্টারে এ বৈঠক শুরু হয়।

   

বৈঠকে শান্তি প্রতিষ্ঠা কমিটির চেয়ারম্যান ক্য শৈ হ্লার নেতৃত্বে ৯ সদস্য এবং কেএনএফ এর ৫ সদস্য অংশ নেন। এছাড়াও জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করা হবে বলে জানিয়েছেন শান্তি প্রতিষ্ঠা কমিটির মুখপাত্র।

   

এদিকে বৈঠক ঘিরে মুনলাই পাহাড়ে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, বিজিবিসহ মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। বৈঠকে কেএনএফ এর পক্ষ থেকে ৬ দফা দাবি উত্থাপন করা হয়েছে। সেগুলো নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছে।

   

পাহাড়ী বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর বিপথ গামী সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষে জেলাপরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লার নেতৃত্বে বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দদের নিয়ে চলতি বছর জুন মাসে ১৮ সদস্যের শান্তি প্রতিষ্ঠা কমিটি গঠন করা হয়।

   

এর আগে প্রায় ৫-৬টি ভার্চুয়াল বৈঠক হয় শান্তি কমটির সঙ্গে কেএনএফ এর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।