Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বান্দরবানে একাদশ শ্রেণির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত

admin • 23 Mar 2023, 07:43 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বান্দরবানে একাদশ শ্রেণির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত

বান্দরবানে একাদশ শ্রেণির  কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  (২২ মার্চ) বুধবার বিকাল ৩ ঘটিকায় বান্দরবান মুসাফির পার্কে উক্ত সংবর্ধনার আয়োজন করে পিসিসিপি বান্দরবান জেলা শাখা।

 

এতে উপস্থিত ছিলেন বান্দরবান সরকারি কলেজ, বান্দরবান ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ,বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

 

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় পিসিসিপি বান্দরবান জেলার দপ্তর সম্পাদক তানভির হোসেন ইমন। পরে মেধাবী শিক্ষার্থীদের ক্রেস ও নবীন শিক্ষার্থীদের বই,খাতা ও কলম উপহার দেয় পিসিসিপি বান্দরবান।

 

এছাড়াও বান্দরবান জেলা সভাপতি আসিফ ইকবালের সভাপতিত্বে, জেলা সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, বান্দরবান পার্বত্য জেলার সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা শাখার সহ- সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল রানা,

 

অনুষ্ঠানে বক্তারা নবীনদের উদ্দেশ্যে বলেন, একাডেমিক বই পড়ার পাশাপাশি অন্যান্য বইও পড়ার অনুরোধ জানান। পরিবার, সমাজ ও দেশকে ভালোবাসার মাধ্যমে সুন্দর একটি বাংলাদেশ গড়ার বিনির্মান করার কথা জানান।

 

এ সময় বক্তারা শিক্ষার্থীদের সামনে পার্বত্য চট্টগ্রামের সমসাময়িক ইতিহাস, ঐতিহ্য, সমস্যা ও বাস্তবতা তুলে ধরেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।