বান্দরবানে পাঁচ কোটি টাকা ব্যয়ে আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন উদ্বোধন করা হয়েছে। (২৬ অক্টোবর) বৃহস্পতিবার সকালে বান্দরবানের বালাঘাটায় ফলকন্মোচন করে আঞ্চলিক পাসপোর্ট অফিসের ভবন উদ্বোধন করেন বান্দরবান জেলার সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এখন থেকে সহজেই পার্বত্য এলাকার লোকজন এই পাসপোর্ট অফিস থেকে কম সময়ে পাসপোর্ট নিতে পারবে বলে সংশ্লিস্টরা জানিয়েছেন। প্রকল্পের আওতায় সারা বাংলাদেশে মোট ১৭ টি পাসপোর্ট অফিস নির্মাণ করা হয়েছে।
এসময় তিনি বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের রূপকল্প সফলভাবে বাস্তবায়ন হওয়ায় তা বিশ্বের কাছে অনুকরণীয় হিসেবে স্বীকৃতি পেয়েছে বলে মন্তব্য করেছেন পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এ সময় উপস্থিত ছিলেন- ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ নুরুল আনোয়ার, বান্দরবানের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন, জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার মোঃ সৈকত শাহীন, প্রকল্প পরিচালক সরোয়ার হোসেন প্রমুখ ।





