Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বান্দরবানে আগুনে দোকান-ঘর পুড়ে ছাই

admin • 29 Apr 2024, 10:18 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বান্দরবানে আগুনে দোকান-ঘর পুড়ে ছাই

বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (২৮ এপ্রিল) রাত ৯টার দিকে কামাল চেয়ারম্যান মার্কেট সড়ক সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাত নয়টার দিকে হঠাৎ করে চেয়ারম্যান পাড়ার বাসিন্দা লাকি দত্তের দোকানের পেছন দিক থেকে আগুন দেখা যায় এবং মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের উৎপত্তির কারণ জানা যায়নি।

বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূণ মুৎসুদ্দি বলেন, আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছি। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে এখনও কোনো ধারণা পাওয়া যায়নি। যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তদন্ত করে পরে বিস্তারিত জানানো যাবে।

এদিকে অগ্নিকাণ্ডের পর বান্দরবান পৌরসভার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রান্না করার খাবার, বিশুদ্ধ পানি ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।