জেলার খবর
বাড়ির পাশে ডোবায় পড়ে শিশুর মৃত্যু
admin
• 03 Sep 2022, 08:47 PM
• পঠিত 1 বার
জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নে বাড়ির পাশে খেলতে গিয়ে ডোবায় পড়ে আরিফুল ইসলাম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু গগনপুর গ্রামের মো. এরশাদ মিয়ার ছেলে।
শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে নিহত ওই শিশুর লাশ উদ্ধার করে পরিবার। মেষ্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ নাজমুল হক বাবু বিষয়টি নিশ্চিত করেন।
নাজমুল হক বাবু জানান, সকালে বাড়ির পাশে ডোবার ধারে খেলছিল আরিফুল। হঠাৎ ডোবায় পড়ে যায় সে। তাকে না পেয়ে খোঁজাখুঁজি করে বাড়ির লোকেরা। পরে ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, শিশুটির মৃত্যুর খবর পেয়ে তিনি ওই বাড়িতে যান। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানান। পরবর্তী সময়ে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন শিশুর পরিবারকে ২০ হাজার টাকা অনুদানের জন্য চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন।
মিরর/ সাকিব
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





