Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বাড়ি নির্মাণের সময় চাঁদা না দেয়ায় প্রবাসীকে ছুরিকাঘাত

admin • 27 May 2025, 07:06 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বাড়ি নির্মাণের সময় চাঁদা না দেয়ায় প্রবাসীকে ছুরিকাঘাত

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বাড়ি নির্মাণের সময় চাঁদা না দেয়ায় দেলোয়ার হোসেন (৪৫) নামের এক প্রবাসীকে ছুরিকাঘাত করা হয়েছে। সোমবার (২৬ মে) উপজেলার ধোপাছড়ি ইউনিয়নে এই ঘটনা ঘটে।

 

আহত দেলোয়ার হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে। তিনি দুবাইপ্রবাসী এবং সম্প্রতি দেশে ফিরেছেন।

 

ভুক্তভোগী দেলোয়ারের ছোট ভাই রুবেল হোসেন বলেন, আমাদের বাড়ি নির্মাণকে কেন্দ্র করে কয়েকদিন ধরে একটি চিহ্নিত চক্র ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। আমরা থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছি। সোমবার নির্মাণকাজ চলাকালে হঠাৎ কয়েকজন এসে ভাইকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এবং রড দিয়ে মাথায় আঘাত করে।

এ বিষয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামান বলেন, বিষয়টি আমরা শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।