রাজধানীর বাজারে ভোজ্যতেলের কৃত্রিম সরবরাহ সংকট তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেছে ক্রেতা–বিক্রেতারা। খুচরা বিক্রেতাদের দাবি, তেলের দাম বৃদ্ধির পাঁয়তারা করছে বিপণন প্রতিষ্ঠানগুলো।
শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে লিটারে ১০ টাকা বেড়েছে খোলা সয়াবিন তেলের দাম। বিক্রি হচ্ছে ১৮৫ টাকায়। আর বোতলজাত তেলের লিটার প্রায় ১৭০ টাকা।
আমদানি শুল্ক কমানোর কোনো প্রভাব চালের বাজারে দেখা যায়নি। এখনও চড়া দামেই কিনতে হচ্ছে চাল।
এছাড়াও বাজারে আলো ও পেঁয়াজের দামও চড়া। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৭০ টাকায়। আর পেঁয়াজের দাম ১৫০ টাকা। তবে সরবরাহ ভালো হওয়ায় কিছুটা স্বস্তি মিলছে সবজির বাজারে।





