Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বাজারে নেই মূল্য তালিকা, জেলা প্রশাসনের অভিযান

admin • 12 Mar 2024, 11:49 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বাজারে নেই মূল্য তালিকা, জেলা প্রশাসনের অভিযান
তোফাজ্জেল হোসেন তুহিন:
কয়েক মাস ধরেই বাজারে সব নিত্যপন্যের দর অস্বাভাবিক। রমজান উপলক্ষে বাজার করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে নিম্ন মধ্যবিত্ত সব শ্রেণীর লোকজনদের।
সোমবার ১১ মার্চ বিকালে কক্সবাজার জেলা ম্যাজিস্ট্রিট মোহাম্মদ ইয়ামিন হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়েছে। সরেজমিনে কয়েকটি দোকানে মূল্য তালিকা থাকলে তা মানা হচ্ছে না।
এতে দেখা গিয়েছে, ছোলা কেজিতে ১০৫ টাকা, দেশি পেয়াজ ১১৫ টাকা, ইন্ডিয়ান পেয়াজ ১৪০ টাকা, রসুন ১৯৫ টাকা, সয়াবিন তেল ১৮৫ টাকা, চিনি ১৪৫ টাকা। এমতাবস্থায়, সরকারের দেয়া ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পন্যের ওপর ভরসা করে আছে নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যবিত্ত সব শ্রেনী পেশার লোকজন।
বেশ কয়েকজন ক্রেতা "মিরর অব বাংলাদেশকে" জানিয়েছেন, বাজারে যদি প্রতিদিন মনিটরিং সেল থাকে তাহলে অসাদু ব্যবসায়ীরা যেমন ইচ্ছা তেমন দামে বিক্রি করতে পারত না।
রোজার প্রথম দিন থেকে শেষ অবধি ভোক্তা অধিদপ্তর নিয়মত মনিটরিং সেল বিদ্যমান থাকলেও যেনো সেটার পরিধি অরো ব্যপকভাবে কার্যকর হয় সেটার প্রতি জোর দাবী জানানো হয়েছে।
আরেকজন মহিলা ক্রেতা জানিয়েছেন, গরুর মাংস বা মুরগীর মাংস সাধারন মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। এছাড়া লেবু, শসার দাম রমজান আসায় বাড়িয়েছে বিক্রেতারা। যদিও বা এসব পন্যে ডলারের দামের ওপর নির্ভর করে না।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।