Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ শোক দিবস

বাজারে আসছে নতুন নোট, থাকবে না বঙ্গবন্ধুর ছবি

admin • 04 Dec 2024, 06:44 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বাজারে আসছে নতুন নোট, থাকবে না বঙ্গবন্ধুর ছবি

আগামী ছয় মাসের মধ্যে বাজারে আসছে নতুন ডিজাইনের নোট। নতুন নোটে থাকবে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। এর পরিবর্তে যুক্ত হবে ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্যসহ জুলাই বিপ্লবের গ্রাফিতি।

 

ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক ও সরকারের পক্ষ থেকে এ বিষয়ে অনুমোদনের কথা জানানো হয়েছে।

 

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা জানান, ২০, ১০০, ৫০০ ও ১ হাজার টাকার নোটের ডিজাইন পরিবর্তন করছে সরকার। আপাতত এই চার ধরনের নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না।

পর্যায়ক্রমে সব টাকার নোট থেকেই বঙ্গবন্ধুর ছবি সরিয়ে নেওয়া হবেন বলে জানান তিনি। নতুন নোট ছাপানোর বিষয়ে মূল সুপারিশ করবে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।