Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বাজার করা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া,অতঃপর....

admin • 02 Oct 2024, 10:14 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বাজার করা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া,অতঃপর....

টাঙ্গাইলের নাগরপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে স্বামী। মঙ্গলবার (০১ অক্টোবর) বিকেলে উপজেলার দপ্তিয়র ইউনিয়নের ফয়েজপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

ঘাতক স্বামী ময়নাল শেখ (৬০) ফয়েজপুর গ্রামের তোফান শেখের ছেলে এবং নিহত স্ত্রী মনোয়ারা বেগম (৫০) একই ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মৃত তাহেরুল আমিনের মেয়ে।

 

সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন জানায়, তারা স্বামী ও স্ত্রী ঢাকা থেকে আজ এলাকায় আসে। এক পর্যায়ে বাজার করার বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে উত্তেজনা ছড়িয়ে পড়লে ঘরে থাকা গাছ কাটার কুড়াল নিয়ে ঘাতক স্বামী তার স্ত্রীর ঘাড়ে দুটি কোপ দেয় এতে সঙ্গে সঙ্গেই স্ত্রী নিহত হয়। তাৎক্ষণিকভাবে ঘাতককে স্থানীয়রা আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখে এবং পরবর্তীতে থানা পুলিশে সোপর্দ করা হয়।

 

নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম মুঠোফোনে বলেন, ঘটনার খবর পাওয়া মাত্রই আমি নিজে সেখানে গিয়েছি। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, পারিবারিক কলহের জেরে খুনের ঘটনা ঘটেছে। ঘাতককে আটক করতে গিয়ে দেখা যায়, তার পুরুষাঙ্গ কাটা এবং পরনের লুঙ্গি রক্তাক্ত অবস্থায় রয়েছে। আমরা ঘাতককে উদ্ধার করে নাগরপুর সদর হাসপাতালে প্রেরণ করেছিলাম, সেখান থেকে টাঙ্গাইলে স্থানান্তর করা হয়েছে। নিহতের মরদেহ যথাযথ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এবং অভিযোগ প্রাপ্তি ও তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. হাবিবুর রহমান পুরুষাঙ্গ কর্তন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ব্যক্তিটির পুরুষাঙ্গের কিছু অংশ কাটা অবস্থায় ছিলো। তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।