Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বাঘাবাড়ী অয়েল ডিপোতে লরিতে আগুন

admin • 07 Aug 2023, 10:00 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বাঘাবাড়ী অয়েল ডিপোতে লরিতে আগুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী অয়েল ডিপোর ভেতরে থাকা একটি লরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৭ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

শাহজাদপুর ফায়ার সার্ভিসের টিম লিডার গোলাম কিবরিয়া জানান, সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ আগুন লাগার খবর আসে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে বাঘাবাড়ী ও পাবনার বেড়া ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট এসে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, লরির ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।