Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর-কনেসহ নিহত ১৩

admin • 12 Mar 2026, 09:35 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর-কনেসহ নিহত ১৩

বাগেরহাটের রামপালে নৌবাহিনীর বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বর-কনেসহ ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার বেলাই ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

জানা গেছে, নৌবাহিনীর যাত্রীবাহী বাসটি খুলনার দিকে যাচ্ছিল। আর যাত্রীবাহী মাইক্রোবাসটি বিপরীত দিক থেকে আসছিল, তারা একটি বিয়ের অনুষ্ঠান সেরে আসছিলেন। পথিমধ্যে বেলাইব্রিজ নামক স্থানে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মাইক্রোবাসের বেশ কয়েকজন যাত্রী নিহত হন।

নিহতদের মধ্যে ৯ জনের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এর মধ্যে তিনজন শিশু, তিনজন নারী এবং দুইজন পুরুষ। অন্য চারজনের মরদেহ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে।

 

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।