নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের মন্ডলপাড়া গুচ্ছ গ্রামে দুই সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত ওই নারীর নাম সুলতানা বেগম (৩০)। তিনি প্রতিবন্ধী শাজাহান আলীর স্ত্রী।
শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে ওই গুচ্ছ গ্রামে আত্মহত্যার ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকালে নিহত নারীর স্বামীর সঙ্গে মনোমালিন্য হলে রাগের মাথায় সে শয়নকক্ষের পাশে গোসলখানার আড়ার সঙ্গে নিজের ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে স্থানীয় ও পরিবারের দাবির প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।





