মহান আল্লাহ তায়ালাকে নিয়ে অশালীন ভাষায় কটূক্তির অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ও পুশলিকাদাহ করা হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) দুপুরে সরকারি আশেক কলেজে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ও পুশলিকাদাহ করা হয়।
ব্লাসফেমি আইন প্রণয়ন ও সমকামিতাসহ সকল ইসলামবিরোধী অপকর্ম বন্ধের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিলটি পানাউল্লাহ আহমেদ হল থেকে বের হয়ে আশেক মাহমুদ কলেজের প্রধান ফটকের সামনে প্রতিবাদ সমাবেশে
মিলিত হয়। এতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীসহ ধর্মপ্রাণ মুসলিমরা অংশ নেন। পরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থী, ওমর আল ফারুক, সোলায়মান, হৃদয় আহমেদ শাওন, মামুন প্রমুখ।'
বক্তারা বলেন, বাউল শিল্পী আবুল সরকার তার কণ্ঠে পরিবেশিত কথার মাধ্যমে ইসলামের ওপর সরাসরি আঘাত হেনেছেন এবং মহান আল্লাহ তায়ালাকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন। এটি মুসলিম সমাজকে গভীরভাবে আঘাত করেছে। বক্তারা দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং বাংলার মাটিতে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। এছাড়া ব্লাসফেমি আইন প্রণয়ন ও সমকামিতাসহ সকল ইসলামবিরোধী অপকর্ম বন্ধের দাবিও জানান তারা।'
পাশাপাশি ইসলামবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।
সাকিব/এম





