Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বাংলামোটরে বাসে আগুন

admin • 05 Nov 2023, 07:02 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বাংলামোটরে বাসে আগুন

রাজধানীর বাংলামোটরে যাত্রীবাহী একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২২ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

   

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, বাংলামোটর মোড়ে বাংলামোটর থেকে শাহবাগগামী সড়কে পুলিশ বক্সের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

   

সন্ধ্যা ৬টা ২২ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।

   

তবে এখন পর্যন্ত হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।