Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বাংলাদেশের ঋণের কিস্তি ছাড় নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি আইএমএফ

admin • 18 Apr 2026, 11:55 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বাংলাদেশের ঋণের কিস্তি ছাড় নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি আইএমএফ

বাংলাদেশের ঋণের কিস্তি ছাড় নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ওয়াশিংটনে ডিসিতে সংস্থাটির উপ-ব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, কিছু বিষয়ে সংস্থাটির সঙ্গে আরও আলোচনা দরকার হবে। আগামী ২ সপ্তাহের মধ্যে সেগুলো সমাধান হয়ে যাবে। তবে দেশের স্বার্থ সরকারের অগ্রাধিকারে থাকবে বলেও জানান তিনি।

   

প্রসঙ্গত, ২০২৩ সালে আইএমএফ এর সঙ্গে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের ঋণচুক্তি সই করে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের সময় ঋণের পরিমাণ আরও ৮০০ মিলিয়ন ডলার বাড়ানো হয়।  ফলে ঋণ কর্মসূচির মোট আকার দাঁড়ায় ৫ দশমিক ৫ বিলিয়ন ডলার। এর মধ্য থেকে বাংলাদেশকে মোট ৩ দশমিক ৬৪ বিলিয়ন ডলার ঋণের অর্থ ছাড় করেছে আইএমএফ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।