Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বাংলাদেশে শনিবার জাতীয় শোক ঘোষণা

admin • 19 Oct 2023, 05:36 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বাংলাদেশে শনিবার জাতীয় শোক ঘোষণা

গাজাসহ ফিলিস্তিনে ইসরায়েলের হামলায় বাংলাদেশে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। আগামী শনিবার (২১ অক্টোবর) এই শোক পালন করা হবে। আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, গাজাসহ ফিলিস্তিনের বিভিন্ন জায়গায় ইসরায়েলের দখলদার বাহিনীর বর্বোরচিত হামলায় জাতীয় শোক পালন করা হবে।

আগামীকাল শুক্রবার বাদ জুমা নিহতদের আত্মার শান্তি কামনা এবং আহতের সুস্থতায় বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

 

শনিবার (২১ অক্টোবর) বাংলাদেশের সব সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সরকারি বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্থনমিত রাখা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।