Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বাংলাদেশি পর্যটকদের জন্য সুখবর দিলো ভুটান

admin • 03 Jun 2024, 05:00 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বাংলাদেশি পর্যটকদের জন্য সুখবর দিলো ভুটান

বাংলাদে‌শি পর্যটকদের জন্য ভ্রমণ ফি কমিয়েছে ভুটান। দেশটি ভ্রমণে প্রতিদিন বাংলাদেশিদের ১৫ মার্কিন ডলার ফি দিতে হ‌বে, যা আগে ২০০ ডলার ছিল।

ভুটানের রাজকীয় সরকারের পর্যটন বিভাগ জানিয়েছে, তারা বাংলাদেশি পর্যটকদের জন্য তাদের নীতি সংশোধন করেছে। নতুন নীতি অনুযায়ী, বাংলাদেশি পর্যটকদের টেকসই উন্নয়ন ফি (এসডিএফ) হিসেবে ১৫ মার্কিন ডলার ফি দিতে হবে। যা ভারতীয় পর্যটকদের ওপর আরোপিত ফি’র সমতুল্য।

নতুন নীতিমালার আওতায় ১৫ হাজার বাংলাদেশি পর্যটক বার্ষিক ১৫ মার্কিন ডলার কম খরচে ভুটান ভ্রমণ করতে পারবেন।

বাংলাদেশ ও ভুটানের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ সম্পর্ক আরও সুসংহত হয়েছে। ভিসা নীতি ২ জুন ২০২৪ থেকে কার্যকর হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।