Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানকে ঈদের শুভেচ্ছা জানালেন জয়

admin • 30 Jun 2023, 08:23 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানকে ঈদের শুভেচ্ছা জানালেন জয়

প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ শুভেচ্ছা জানান তিনি।

ফেসবুক স্ট্যাটাসে সজীব ওয়াজেদ জয় লেখেন, ‘পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা। আসুন ঈদুল আজহার শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষায় উজ্জীবিত হই।’

বৃহস্পতিবার দেশব্যাপী মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।