Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশন'র প্রতিনিধি সভা অনুষ্ঠিত

admin • 24 Nov 2025, 03:52 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশন'র প্রতিনিধি সভা অনুষ্ঠিত

বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশন (রেজিস্ট্রেশন নং-২২৩৫) এর খুলনা বিভাগীয় কমিটি গঠন উপলক্ষে এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ২৩ নভেম্বর) সকাল ১০টায় যশোর পৌরসভা হলে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশন খুলনা বিভাগীয় প্রতিনিধির সভাপতি মাসুদুল বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশনের সভাপতি এ কে এম নুরুজ্জামান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি নূরে আলম মানিক, সাধারণ সম্পাদক সাবেরা মুন্নি, সাংগঠনিক সম্পাদক মখলেছুর রহমান জিল্লু, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক,অর্থ বিষয়ক সম্পাদক নাদিমুল হক, ঢাকা বিভাগের সভাপতি জাকির হোসেন, বরিশাল বিভাগের সভাপতি আবু হানিফ,সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।

উক্ত সভায় প্রধান অতিথি একে.এম নুরুজ্জামান বলেন, নবাগত নেতৃবৃন্দের জন্য শুভকামনা রইল। অচিরেই ৩১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে পৌর কর্মচারী ফেডারেশন কে আরো গতিশিল করার জন্য আহ্বান জানান।  

সভায় যশোর পৌরসভার মনিরুল ইসলাম কে সভাপতি, মেহেরপুর পৌরসভার সানোয়ার কে সাধারণ সম্পাদক এবং নড়াইল পৌরসভার কাজী রফিক কে সাংগঠনিক সম্পাদক করে খুলনা বিভাগীয় আংশিক কমিটি ঘোষণা করা হয়। খুলনা বিভাগের অন্তর্গত সকল পৌরসভার কর্মচারী ও নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রতিনিধি সভা সম্পন্ন হয়।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।