Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

admin • 01 Feb 2024, 05:28 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

২০২৩ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার বিজয়ীদের হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে তিনি বিজয়ীদের হাতে এই পুরষ্কার তুলে দেন।

 

সাহিত্য বিষয়ে অবদানের জন্য ১১টা ক্যাটাগরিতে ১৬ জনকে বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার দেয়া হয়েছে। এর আগে বিকেলে ৩টার দিকে তিনি বাংলা একাডেমি প্রাঙ্গণে পৌঁছান প্রধানমন্ত্রী। এবারের বইমেলার প্রতিপাদ্য হচ্ছে ‘পড় বই, গড় দেশ: বঙ্গবন্ধুর বাংলাদেশ (বই পড়, দেশ গড়: বঙ্গবন্ধুর বাংলাদেশ)।’

১ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। তবে রাত সাড়ে ৮টার পর কেউ মেলায় প্রবেশ করতে পারবেন না। ছুটির দিন চলবে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।

 

২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকাল ৮টায় মেলা শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত। মেট্রোরেল স্টেশনের কারণে গতবারের মূল প্রবেশপথ এবার একটু সরিয়ে বাংলা একাডেমির মূল প্রবেশ পথের উল্টো দিকে অর্থাৎ মন্দির গেটটি মূল প্রবেশপথ হিসেবে ব্যবহৃত হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।