Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয় জেলার খবর

বস্ত্র ও পাটখাতের সমৃদ্ধিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন মন্ত্রী নানক

admin • 14 Jan 2024, 07:41 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বস্ত্র ও পাটখাতের সমৃদ্ধিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন মন্ত্রী নানক

বস্ত্র ও পাটমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, পাটখাতের সমৃদ্ধি অর্জনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। বস্ত্র ও পাট খাতকে সজীব-সতেজ করতে আস্থা ও অবিচলের সাথে দায়িত্ব পালন করব।

 

রোববার (১৪ জানুয়ারি) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ মন্ত্রণালয়ের ঊর্ধতন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

 

সাক্ষাৎকালে বস্ত্র ও পাট সচিব আব্দুর রউফসহ মন্ত্রণালয়ের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

মন্ত্রী বলেন, রফতানি পণ্য হিসেবে শুধু গার্মেন্টস্ পণ্যের ওপর নির্ভরশীল না থেকে বহুমুখী পাটজাত পণ্যের রফতানি বাড়াতে কার্যকরী উদ্যোগ নেওয়া হবে।

 

নানক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ‘রূপকল্প-২০৪১’ বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়তে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।