Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বশেমুরবিপ্রবিতে আর্থিক সহায়তা পাবেন ৩৫২ শিক্ষার্থী

admin • 19 Sep 2024, 12:13 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বশেমুরবিপ্রবিতে আর্থিক সহায়তা পাবেন ৩৫২ শিক্ষার্থী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ৩৩ বিভাগের মোট ৩৫২ জন শিক্ষার্থী আর্থিক সহায়তা পাবেন। বুধবার ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক ড. মো.শরাফত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রকৃত অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। এক্ষেত্রে প্রতি বিভাগের সর্বোচ্চ ৮ জন প্রকৃত অসচ্ছল শিক্ষার্থীর আবেদন (সংযুক্ত ফরম পূরণসহ) আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।

এ বিষয়ে ড. শরাফত আলী বলেন, আসলে প্রতি সেমিস্টার ফাইনালের আগে আমরা অসচ্ছল শিক্ষার্থীদের এই আর্থিক সহায়তা করে থাকি। যাতে করে তারা তাদের পরীক্ষার ফি ও সেশন চার্জসহ পরীক্ষা সংক্রান্ত অন্যান্য বিল সহজে পূরণ করতে পারে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।