জামালপুরে মেলান্দহে প্রতিষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি-তে) ‘কৃষিবিদ দিবস’ উদযাপন হয়েছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) এ উপলক্ষে দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম খানের নেতৃত্বে প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়; যা ক্যাম্পাস প্রদক্ষিণ করে ফের প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। এ সময় ফিশারিজ বিভাগের চেয়ারম্যান ড. আব্দুস ছাত্তারসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।





