Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বর্ণিল আয়োজনে ফিনল্যান্ডে বাংলা নববর্ষ উদযাপন

admin • 15 Apr 2026, 09:39 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বর্ণিল আয়োজনে ফিনল্যান্ডে বাংলা নববর্ষ উদযাপন
বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করল ফিনল্যান্ডের বাংলাদেশ কমিউনিটি। হেলসিঙ্কির সিনেট স্কয়ারে মঙ্গল শোভাযাত্রা শেষে বৈশাখী মেলা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক আসরে মেতে ওঠেন প্রবাসী বাংলাদেশীরা।
প্রতি বছরের মতো ফিনল্যান্ডের এস্পো শহরে সাংস্কৃতিক সংগঠন প্রত্যাশা ফিনল্যান্ডের আয়োজনে উদযাপিত হয় নববর্ষ। এবারের প্রতিপাদ্য ছিল ‘বর্ষবরণ উৎসব: পলাশ-শিমুল গাছে, লেগেছে আগুন’। প্রকৃতি ভিন্ন, আবহ অন্য। গ্রামবাংলার গলিয়া কিংবা বৈশাখী ঝড়ের নেই কোনো আভাস। তবুও বৈশাখের রঙে রাঙা চারপাশ। একদিকে মঞ্চে গান, নাচ আর কবিতা; অন্যদিকে জমজমাট বৈশাখী মেলা।
পিঠাপুলি, মিষ্টান্ন, ফুচকা, চটপটি, ঝালমুড়ি- বাংলা ঐতিহ্যের সব খাবারের পসরা বসে মেলায়। হাওয়াই মিঠাইয়ের চাকতি ঘোরানো হাওয়ায় উড়েছেন কেউ কেউ। আর শাড়ি-গহনার স্টলের ভিড় চোখে পড়ার মতো।
মেলায় বাড়তি নজর কাড়ে ‘প্রত্যাশা বইঘর’। প্রবাসেও বাংলা সাহিত্যপ্রেমীদের যেন দু’দণ্ড সুখ দিয়েছে এই স্টল। এছাড়া শিশুদের চিত্রাঙ্কন মন জুড়িয়েছে দর্শনার্থীদের। প্রবাসে বড় হওয়া শিশুরা সূর্যকে লাল আভা দিয়ে সবুজ জমিনে এঁকেছে বাংলাদেশের পতাকা। হরেক রঙের ক্যানভাসে সাজিয়েছে বৈশাখের নেমন্তন্ন।
দিনের শুরুতে হেলসিঙ্কির ঐতিহাসিক সিনেট স্কয়ারে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রতীক ও মুখোশ নিয়ে ‘এসো হে বৈশাখ’র সুরে শোভাযাত্রা হয় হোয়াইট চার্চ ঘিরে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।