কুষ্টিয়ায় নিউজ টোয়েন্টিফোরের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
এসময় তিনি প্রত্যাশা করেন- আগামীতেও যুক্তিযুক্ত ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে নিউজ টোয়েন্টিফোর দেশের অগ্রযাত্রায় সহায়তা করবে।
বেলা ১১টায় কুষ্টিয়ার পিটিআই রোডে নিউজ টোয়েন্টিফোরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের এ আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যাশার কথা বলেন।
তিনি বলেন, মানুষের পক্ষে কথা বলে ইতোমধ্যে নিউজ টোয়েন্টিফোর জনপ্রিয়তা অর্জন করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা।
নিউজ টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার জাহিদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে রাশেদুল ইসলাম বিপ্লব, আফরোজা আক্তার ডিউসহ সাংবাদিক নেতারা বক্তব্য দেন।





