Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বরিশালে সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর

admin • 25 Jun 2024, 09:39 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বরিশালে সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর

বরিশালের হিজলা উপজেলায় সাপের কামড়ে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সকালে উপজেলার মেমানিয়া ইউনিয়নের ডিগ্রিরচর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ফাহিমা বেগম (৫০) ওই গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর ঘরামীর স্ত্রী। তিনি পাঁচ সন্তানের জননী।

মেমানিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর জমাদ্দার বলেন, সকালে ওই গৃহবধূ ঘর ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় গর্ত থেকে একটি সাপ বের হয়ে তাকে কামড় দেয়। দুর্গম ওই গ্রাম থেকে হাসপাতালে আনতে আনতে পথে মারা যান তিনি। এ ঘটনার পর ওই গ্রামে সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

তবে তাকে কোন সাপ কামড় দিয়েছে তা জানেন না বলে জানান এই ইউপি সদস্য।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাজেদুল হক কাওসার জানান, সাপে কাটা এক নারীকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার পূর্বে তার মৃত্যু হয়েছে। এরপর তার পরিবারের লোকজন লাশ নিয়ে গেছে বলে জানান এই চিকিৎসক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।