Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বরিশালে পাওনা টাকা না দেওয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

admin • 14 Mar 2026, 07:12 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বরিশালে পাওনা টাকা না দেওয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানা এলাকায় পাওনা টাকার জেরে শাহ আলম সরকার নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

 

শনিবার (১৪ মার্চ) আনুমানিক দুপুর ১২টার দিকে কাজিরহাট থানার ৬ নম্বর বিদ্যানন্দপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিন্টু মাতুব্বর নামে এক ব্যক্তি শাহ আলম সরকারের কাছে পাওনা টাকা দাবি করেন। শাহ আলম টাকা দিতে অনীহা প্রকাশ করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মিন্টু মাতুব্বর কাঠের লাঠি দিয়ে শাহ আলমের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং অভিযুক্ত মিন্টু মাতুব্বরকে গ্রেপ্তার করেন। পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।