বরগুনায় জামায়াতে ইসলামীর সাবেক আমির তৈয়ব আলীকে (৬৫) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যরা। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে বরগুনা পৌরশহরের কেজি স্কুল সড়কে তার নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার তৈয়ব আলী (৬৫) বামনা উপজেলার ছোনবুনিয়া এলাকার মৃত আমীর মল্লিকের ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম খাঁন বলেছেন, গোপন বৈঠক হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামায়াতের সাবেক আমির তৈয়ব আলীকে গ্রেফতার করেছি। এ সময় তার সাথে থাকা অন্য সদস্যরা পালিয়ে যায়। তিনি আরও বলেন, তার বিরুদ্ধে ২০১৫ ও ২০২২ সালে পৃথক দুটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।





