Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বরগুনায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, বিপাকে যাত্রীরা

admin • 22 Jan 2024, 12:47 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বরগুনায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, বিপাকে যাত্রীরা

বরগুনা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদকের ওপর হামলা ও অফিস ভাঙচুরের প্রতিবাদে সোমবার (২২ জানুয়ারি) সকাল থেকে জেলার সকল রুটে শুরু হয়েছে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট।

 

সকাল থেকেই টার্মিনাল থেকে ছেড়ে যায়নি কোনো বাস। চালক ও সহকারীরা জানান, ফেস্টুন সাঁটানোকে কেন্দ্র করে রোববার রাতে বরগুনা জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি গ্রুপের কার্যালয়ে হামলার শিকার হন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. ছগীর। এসময় ভাঙচুর করা হয় কার্যালয়টিও।

 

এ ঘটনার প্রতিবাদ ও অভিযুক্তদের শাস্তির দাবিতে সকাল থেকে বরগুনার সকল রুটে বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন সংশ্লিষ্টরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিকল্প পরিবহনে যাতায়াত করছেন অনেকেই।

 

উল্লেখ্য, বরগুনার অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে প্রতিদিন তিন শতাধিক বাস চলাচল করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।