Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বন্যার পানি দেখতে গিয়ে স্রোতে ভেসে প্রাণ গেল শিশুর

admin • 23 Aug 2024, 07:07 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বন্যার পানি দেখতে গিয়ে স্রোতে ভেসে প্রাণ গেল শিশুর

কক্সবাজারের চকরিয়ায় বন্যার পানি দেখতে গিয়ে স্রোতে ভেসে মোহাম্মদ হাবিব (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা বিবিরখিল গ্রামে এই ঘটনা ঘটে।

 

মৃত হাবিব বরইতলী ইউনিয়নের পহরচাঁদা বিবিরখিল দরগা মোড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বরইতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ছালেকুজ্জামান।

 

তিনি বলেন, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে পানি লোকালয়ে প্রবেশ করেছে। এতে ইউনিয়নের বেশির ভাগ এলাকা প্লাবিত হয়েছে। আজ সকালের দিকে হাবিব ও আরও দুই শিশু হাফেজখানা থেকে ছুটি নিয়ে পানি দেখতে যায়। এ সময় বন্যার পানির স্রোতে তিনজন কিশোর ভেসে যায়। দুজন সাঁতারে উঠলেও এক পর্যায়ে হাবিব পানিতে ডুবে মারা যায়।

 

এবিষয়ে হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফরিদ বলেন, তিন শিশু বন্যার পানিতে দেখতে গিয়ে ভেসে যায়। এদের মধ্যে দুইজন সাঁতার কেটে ফিরে আসলেও হাবিব পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।

 

তিনি আরও বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।