Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বন্ধুদের সঙ্গে ঘুরতে বেড়িয়ে দুর্ঘটনায় আহত কলেজ ছাত্র নাজমুলের মৃত্যু

admin • 19 Apr 2024, 03:40 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বন্ধুদের সঙ্গে ঘুরতে বেড়িয়ে দুর্ঘটনায় আহত কলেজ ছাত্র নাজমুলের মৃত্যু

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।

জামালপুরের দেওয়ানগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কংক্রিটের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে আহত শিক্ষার্থী নাজমুল ইসলাম (২০) ছয় দিন পর চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিম। এর আগে গত (১৩ এপ্রিল) ঈদের দ্বিতীয় দিন মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরের চর সেতুর পাশে কংক্রিটের খুঁটির সাথে ধাক্কা লেগে আহত হয় নাজমুল।

নিহত শিক্ষার্থী নাজমুল ইসলাম উপজেলার সানন্দবাড়ি এলাকার আলমাস হোসেন আকন্দরে ছেলে। সে স্থানীয় একটি কলেজের স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন তিনি। তার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান ,'ঈদের দ্বিতীয় দিন বিকেলে নাজমুল ইসলাম সহ তার দুই বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। সানন্দবাড়ী থেকে ডাংধরা দিকে যাচ্ছিল তারা। পাথরেরচর সেতুতে পৌছলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রাস্তার পাশে কংক্রিটের খুঁটির সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল দুমড়েমুচড়ে যায়। এতে মোটরসাইকেল চালক নাজমুল তার মাথায় গুরুতরআঘাত পান। পরে আহত অবস্থায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হলে সে-দিন রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরের দিন ময়মনসিংহ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকালে তার মৃত্যু হয়।

সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিম বলেন,'চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত শিক্ষার্থী নাজমুল ইসলামের মৃত্যু হয়েছে। সে গত ১৩ এপ্রিল মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটির সঙ্গে ধাক্কা লেগে আহত হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।