Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন তিন বন্ধু!

admin • 24 Feb 2024, 10:45 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন তিন বন্ধু!

বেরিয়েছিলেন বাবার মোটরসাইকেল নিয়ে। বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে আর ফেরা হলো না তিন বন্ধুর। ঘটনা রাজধানীর দক্ষিণখানের। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারায় তিন মাদ্রাসা শিক্ষার্থী।

 

মর্মান্তিক এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায় একজন। এছাড়া অপর দুইজনকে হাসপাতালে নেয়ার পর মারা যায় বলে জানা গেছে।

 

নিহতরা হলেন– ওমর ফারুক (১৮), রবিউল ইসলাম ও জুনায়েদ। নিহত তিনজনই মাহাদুস সুন্নাহ মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী। নিহত রবিউলের বাড়ি পটুয়াখালীর বাউফলে। ওমর ফারুকের বাড়ি নারায়ণগঞ্জে ও জুনায়েদ লক্ষ্মীপুরের।

 

দক্ষিনখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিকুর রহমান জানান, শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক পৌনে ৮টার দিকে দক্ষিণখান আশকোনা আশিয়ান সিটি এলাকায় একটি মোটরসাইকেল এর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে। এতে মোটরসাইকেলে থাকা ৩ জন মারা যান।

 

তিনি জানান, এতে রবিউল ইসলাম ঘটনাস্থলেই মারা যায়। মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয় ওমর ফারুক ও জুনায়েদ। পরে তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যান দু’জনই।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।